অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

মদিনা ও জিয়ারত

গাইড

দোয়া

بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক।

অর্থ

আল্লাহর নামে প্রবেশ করছি, আল্লাহর রাসুলের প্রতি দরুদ ও সালাম। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

কখন: মসজিদে নববিতে (এবং যেকোনো মসজিদে) প্রবেশের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ

আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

অর্থ

হে নবী, আপনার প্রতি দরুদ, সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

কখন: রওজা মোবারকের সামনে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ، وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ

উচ্চারণ

আসসালামু আলাইকুম দারা কাওমিম মুমিনিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।

অর্থ

হে কবরবাসী মুমিনগণ, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক; ইনশাআল্লাহ শিগগিরই আমরাও আপনাদের সাথে মিলিত হব।

কখন: কবর জিয়ারতের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; সহিহ মুসলিম

প্রশ্নোত্তর

রিয়াজুল জান্নাহয় নামাজ পড়তে কী করতে হয়?

বর্তমানে রিয়াজুল জান্নাহয় প্রবেশের জন্য নুসুক (Nusuk) অ্যাপে আগে থেকে সময় বুক করতে হয়। নারী ও পুরুষের জন্য আলাদা সময় থাকে। নিয়ম বদলাতে পারে — মদিনায় পৌঁছে গাইডের কাছে সর্বশেষ নিয়ম জেনে নিন।

আপনার প্রশ্নের উত্তর পাননি? আমাদের ফোন করুন — আলেমদের সাথে পরামর্শ করে জানাব।