ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করুন এবং এই দোয়া পড়ুন। মদিনায় অবস্থানকালে বেশি বেশি দরুদ পড়ুন।
মসজিদে নববিতে প্রবেশের দোয়া
দোয়া — মসজিদে নববিতে প্রবেশের দোয়া
بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক।
অর্থ
আল্লাহর নামে প্রবেশ করছি, আল্লাহর রাসুলের প্রতি দরুদ ও সালাম। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
কখন: মসজিদে নববিতে (এবং যেকোনো মসজিদে) প্রবেশের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বিষয়: মদিনা ও জিয়ারত
