বাবুস সালাম দিয়ে প্রবেশ করা উত্তম। রাসুলুল্লাহ (সা.)-এর সম্মান ও ভালোবাসা অন্তরে রেখে নিচু স্বরে সালাম পেশ করুন। এ বাক্যগুলোর যেকোনোটি দিয়েও সালাম দেওয়া যায়:
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়িদাল মুরসালিন
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন
এরপর একটু ডানে সরে আবু বকর (রা.)-কে: “আসসালামু আলাইকা ইয়া খালিফাতা রাসুলিল্লাহি আবা বাকরিনিস সিদ্দিক” এবং আরও একটু ডানে সরে উমর (রা.)-কে: “আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিনা উমারাল ফারুক” বলে সালাম দিন।
