ভুল ও কাফফারা
প্রশ্নোত্তর
ফরজ তাওয়াফ অজু ছাড়া করে ফেললে কী করতে হবে?
ফরজ তাওয়াফ বিনা অজুতে করে ফেললে তা পুনরায় আদায় করা ওয়াজিব; না করলে দম ওয়াজিব হবে।
ইহরাম অবস্থায় কোন কাজগুলো নিষিদ্ধ?
সুগন্ধি ব্যবহার, চুল বা নখ কাটা, স্বামী-স্ত্রীর মেলামেশা, শিকার করা এবং ঝগড়া-বিবাদ নিষিদ্ধ। পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা এবং মাথা ও মুখ ঢাকা নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা ইহরামের ওয়াজিব।
ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করলে কী করতে হবে?
মিকাতে ফিরে এসে ইহরাম বাঁধা আবশ্যক। মিকাত অতিক্রমের পরে ইহরাম বাঁধলে দম ওয়াজিব হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
হায়েজ বা নিফাস অবস্থায় তাওয়াফের বিধান কী?
হায়েজ-নিফাস অবস্থায় তাওয়াফ করা নিষিদ্ধ; পবিত্র হওয়ার পর তাওয়াফ করবেন। এ অবস্থায় ফরজ তাওয়াফ করে ফেললে পুনরায় তাওয়াফ ওয়াজিব। পুনরায় করার সুযোগ না থাকলে মক্কা বা মিনায় একটি উট বা গরু জবাই করে বিলিয়ে দেওয়া ওয়াজিব।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
তাওয়াফে যিয়ারাহ ১০–১২ জিলহজের মধ্যে করতে না পারলে কী করণীয়?
নারীরা প্রাকৃতিক কারণে করতে না পারলে পবিত্র হওয়ার সাথে সাথে আদায় করবেন। বিমানের সময়সূচির কারণে অপবিত্র অবস্থায় ফরজ তাওয়াফ করতে বাধ্য হলে করবেন, তবে একটি গরু জবাই করে মক্কা-মিনার দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। পুরুষদের তাওয়াফে যিয়ারাহ আদায়ও করতে হবে এবং দমও দিতে হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
ইহরাম অবস্থায় অসতর্কতায় মাথা ঢেকে ফেললে কী করণীয়?
মাথা ঢেকে রাখার মোট সময় একদিন বা এক রাতের সমান হলে দম দিতে হবে। ঘণ্টা পরিমাণ হলে ১ কেজি ৬৫০ গ্রাম গম বা তার মূল্য সাদাকাহ, আর এর চেয়ে কম হলে এক মুঠো গম বা তার মূল্য সাদাকাহ করতে হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
মিকাত অতিক্রমের সময় ইহরামের কাপড় সঙ্গে না থাকলে কী করব?
স্বাভাবিক পোশাকেই নিয়ত ও তালবিয়া পড়ে ইহরাম করুন এবং যত দ্রুত সম্ভব ইহরামের পোশাক পরুন। ইহরামের পোশাক ছাড়া ১২ ঘণ্টার বেশি কেটে গেলে দম ওয়াজিব হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
ইহরাম বেঁধে স্বাভাবিক পোশাকে মিকাত অতিক্রম করলে কী হবে?
পূর্ণ একদিন বা এক রাত স্বাভাবিক পোশাক পরে থাকলে দম দিতে হবে। ঘণ্টা পরিমাণ হলে ১ কেজি ৬৫০ গ্রাম গম বা তার মূল্য সাদাকাহ, আর এর চেয়ে কম হলে এক মুঠো গম বা তার মূল্য সাদাকাহ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
ওজরের কারণে ৯ জিলহজ সূর্যাস্তের পরে আরাফায় পৌঁছালে ফরজ আদায় হবে?
ফরজ আদায় হবে, তবে দম দিতে হবে। (৯ জিলহজ দিবাগত রাতের সুবহে সাদিকের আগে কিছু সময় অবস্থান করতে হবে।)
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
এই শব্দে কোনো প্রশ্ন পাওয়া যায়নি।
