অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

দোয়া সংকলন

হজ ও উমরাহর গুরুত্বপূর্ণ দোয়া — আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ।

দোয়া — তালবিয়া

لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيْكَ لَكَ

উচ্চারণ

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

অর্থ

আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই।

কখন: ইহরামের নিয়তের পর থেকে · সূত্র: সহিহ বুখারি ও সহিহ মুসলিম

اَللّٰهُمَّ إِنِّيْ أُرِيْدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِيْ وَتَقَبَّلْهَا مِنِّيْ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি।

অর্থ

হে আল্লাহ! আমি উমরাহ পালনের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন।

কখন: ইহরাম বাঁধার সময়, মিকাতের আগে

اَللّٰهُمَّ إِنِّيْ أُرِيْدُ الْحَجَّ فَيَسِّرْهُ لِيْ وَتَقَبَّلْهُ مِنِّيْ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি।

অর্থ

হে আল্লাহ! আমি হজ পালনের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন।

কখন: হজের ইহরাম বাঁধার সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَللّٰهُمَّ إِنِّيْ أُرِيْدُ طَوَافَ بَيْتِكَ الْمُحَرَّمِ فَيَسِّرْهُ لِيْ وَتَقَبَّلْهُ مِنِّيْ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি উরিদু তাওয়াফা বাইতিকাল মুহাররামি ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার পবিত্র ঘর তাওয়াফ করার নিয়ত করছি। অতএব আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন।

কখন: তাওয়াফ শুরুর আগে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার।

অর্থ

হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করো।

কখন: তাওয়াফের প্রতি চক্করে · সূত্র: সুরা বাকারা ২:২০১; সুনানে আবু দাউদ

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللّٰهِ

উচ্চারণ

ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা‘আইরিল্লাহ।

অর্থ

নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।

কখন: সাঈর শুরুতে, সাফায় · সূত্র: সুরা বাকারা ২:১৫৮; সহিহ মুসলিম

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। সব রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব বিষয়ে ক্ষমতাবান।

কখন: ৯ জিলহজ, আরাফার ময়দানে · সূত্র: সুনানে তিরমিজি

بِسْمِ اللّٰهِ وَاللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ

বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার।

অর্থ

আল্লাহর নামে কংকর নিক্ষেপ করছি। আল্লাহ মহান।

কখন: প্রতিটি কংকর নিক্ষেপের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

بِسْمِ اللّٰهِ اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَلِلّٰهِ الْحَمْدُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ

উচ্চারণ

বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ।

অর্থ

আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সব প্রশংসা আল্লাহর এবং দরুদ ও সালাম আল্লাহর রাসুলের প্রতি।

কখন: তাওয়াফের শুরুতে, হাজরে আসওয়াদের বরাবর · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَللّٰهُمَّ اجْعَلْهُ حَجًّا مَبْرُوْرًا وَذَنْبًا مَغْفُوْرًا وَسَعْيًا مَشْكُوْرًا

উচ্চারণ

আল্লাহুম্মাজআলহু হাজ্জাম মাবরুরান ওয়া জানবান মাগফুরান ওয়া সা‘ইয়ান মাশকুরান।

অর্থ

হে আল্লাহ, এই হজকে মকবুল হজ ও গুনাহ মাফের উপলক্ষ বানিয়ে দিন এবং এই প্রচেষ্টা কবুল করুন।

কখন: তাওয়াফের প্রথম তিন চক্করে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিযকান ওয়াসিআ, ওয়া শিফাআম মিন কুল্লি দা।

অর্থ

হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সব রোগ থেকে আরোগ্য কামনা করছি।

কখন: জমজমের পানি পান করার সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

উচ্চারণ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আনজাযা ওয়া‘দাহু, ওয়া নাসারা আবদাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। সব রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক; তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে বিজয়ী করেছেন এবং একাই শত্রুবাহিনীকে পরাভূত করেছেন।

কখন: সাঈর সময় সাফা ও মারওয়ায় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; সহিহ মুসলিম

رَبِّ اغْفِرْ وَارْحَمْ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ

উচ্চারণ

রাব্বিগফির ওয়ারহাম, ইন্নাকা আনতাল আআযযুল আকরাম।

অর্থ

হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও পরম দাতা।

কখন: সাঈর সময় সবুজ বাতির মাঝে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক।

অর্থ

আল্লাহর নামে প্রবেশ করছি, আল্লাহর রাসুলের প্রতি দরুদ ও সালাম। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

কখন: মসজিদে নববিতে (এবং যেকোনো মসজিদে) প্রবেশের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

উচ্চারণ

আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

অর্থ

হে নবী, আপনার প্রতি দরুদ, সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

কখন: রওজা মোবারকের সামনে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ، وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ

উচ্চারণ

আসসালামু আলাইকুম দারা কাওমিম মুমিনিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।

অর্থ

হে কবরবাসী মুমিনগণ, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক; ইনশাআল্লাহ শিগগিরই আমরাও আপনাদের সাথে মিলিত হব।

কখন: কবর জিয়ারতের সময় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; সহিহ মুসলিম

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ

উচ্চারণ

আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।

অর্থ

হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর জীবিত রাখুন, আর যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন।

কখন: জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মুসতাদরাকে হাকিম

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনইয়ায়া ওয়া আহলি ওয়া মালি।

অর্থ

হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদে ক্ষমা ও নিরাপত্তা চাই।

কখন: আরাফা, মিনা ও দোয়া কবুলের স্থানে · সূত্র: সুনানে আবু দাউদ; সুনানে ইবনে মাজাহ

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ

হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের দমন থেকে।

কখন: আরাফা, মিনা ও দোয়া কবুলের স্থানে · সূত্র: সহিহ বুখারি

اَللّٰهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

উচ্চারণ

আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা।

অর্থ

হে আল্লাহ, আমার আত্মাকে তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন — আপনিই শ্রেষ্ঠ পবিত্রকারী, আপনিই এর অভিভাবক ও প্রভু।

কখন: আরাফা, মিনা ও দোয়া কবুলের স্থানে · সূত্র: সহিহ মুসলিম

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ

উচ্চারণ

ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কালবি আলা দীনিক।

অর্থ

হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন।

কখন: আরাফা, মিনা ও দোয়া কবুলের স্থানে · সূত্র: সুনানে তিরমিজি

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ

রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।

অর্থ

হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন; নিশ্চয়ই আপনি সব শোনেন, সব জানেন। হে আমাদের রব, আমাদের দুজনকে আপনার অনুগত বানান, আমাদের বংশধরদের মধ্যে থেকেও আপনার অনুগত একটি উম্মত তৈরি করুন, আমাদের হজের নিয়মকানুন দেখিয়ে দিন এবং আমাদের তাওবা কবুল করুন; নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু।

কখন: হজের নিয়ত থেকে শুরু করে যেকোনো সময় · সূত্র: সুরা বাকারা, আয়াত ১২৭–১২৮

اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا مَبْرُورًا، وَذَنْبًا مَغْفُورًا، وَسَعْيًا مَشْكُورًا

উচ্চারণ

আল্লাহুম্মাজ আলহু হাজ্জান মাবরুরা, ওয়া যাম্বান মাগফুরা, ওয়া সা‘ইয়ান মাশকুরা।

অর্থ

হে আল্লাহ, এই হজকে মাবরুর (কবুল) হজ বানিয়ে দিন, গুনাহ মাফ করে দিন এবং আমার চেষ্টাকে গ্রহণ করুন।

কখন: হজের দিনগুলোতে, বিশেষ করে কংকর নিক্ষেপের সময় · সূত্র: বাইহাকি, সুনানে কুবরা (সাহাবিদের আমল হিসেবে বর্ণিত)