সফর ও প্রস্তুতি
গাইড
- যাত্রার প্রস্তুতি চেকলিস্টকাগজপত্র, টিকা, ইহরামের কাপড় থেকে ওষুধ — প্রিন্ট করে মিলিয়ে নিন।
- হজ-উমরাহর সফরে নামাজ: কসর না পূর্ণপথে কসর, ১৫ দিনের নিয়ম, ইমামের পেছনে পূর্ণ নামাজ, মিনা-আরাফা ও মুযদালিফার নামাজ।
- জানাজার নামাজের নিয়মহারামে প্রায় প্রতি ওয়াক্তে জানাজা হয় — ফরজ, সুন্নত, নিয়ত, চার তাকবির ও দোয়া।
- প্যাকেজ বাছাইয়ের ১০ পরামর্শখরচ, মেয়াদ, হোটেলের দূরত্ব, খাবার, কুরবানি থেকে অস্বাভাবিক কম দাম — চুক্তির আগে যা যাচাই করবেন।
দোয়া
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ
আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।
হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর জীবিত রাখুন, আর যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন।
কখন: জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মুসতাদরাকে হাকিম
প্রশ্নোত্তর
হজ-উমরাহর সফরে নামাজ কসর করব কি?
যাতায়াত পথে নামাজ কসর করবেন। গন্তব্যে একই স্থানে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করলে পূর্ণ নামাজ, আর ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর পড়বেন। তবে স্থানীয় ইমামের পেছনে জামাতে পড়লে ইমামের অনুসরণ করা ওয়াজিব।
রিয়াজুল জান্নাহয় নামাজ পড়তে কী করতে হয়?
বর্তমানে রিয়াজুল জান্নাহয় প্রবেশের জন্য নুসুক (Nusuk) অ্যাপে আগে থেকে সময় বুক করতে হয়। নারী ও পুরুষের জন্য আলাদা সময় থাকে। নিয়ম বদলাতে পারে — মদিনায় পৌঁছে গাইডের কাছে সর্বশেষ নিয়ম জেনে নিন।
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা যাবে?
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা মাকরুহ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
এই শব্দে কোনো প্রশ্ন পাওয়া যায়নি।
