উমরাহ
গাইড
- ধাপে ধাপে উমরাহইহরাম থেকে হলক পর্যন্ত — প্রতিটি ধাপে নিয়ম, দোয়া ও সাধারণ ভুল।
- মিকাত: কোথায় ইহরাম বাঁধবেনপাঁচটি মিকাত, বাংলাদেশ থেকে আকাশ-জল-স্থলপথের মিকাত, আর বিমানে ইহরামের নিয়ম।
- তাওয়াফ ও সাঈর বিধানতাওয়াফের প্রকার, ফরজ-ওয়াজিব-সুন্নত, ধাপে ধাপে নিয়ম এবং সাঈর নিয়ম ও সতর্কতা।
- দোয়া কবুলের বিশেষ স্থানকাবা চত্বর, মাতাফ, মুলতাজাম, আরাফা, মুযদালিফা, মিনাসহ যেসব স্থানে দোয়া কবুল হয় বলে বর্ণিত।
দোয়া
لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيْكَ لَكَ
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই।
কখন: ইহরামের নিয়তের পর থেকে · সূত্র: সহিহ বুখারি ও সহিহ মুসলিম
اَللّٰهُمَّ إِنِّيْ أُرِيْدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِيْ وَتَقَبَّلْهَا مِنِّيْ
আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি।
হে আল্লাহ! আমি উমরাহ পালনের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন।
কখন: ইহরাম বাঁধার সময়, মিকাতের আগে
প্রশ্নোত্তর
উমরাহর ফরজ ও ওয়াজিব কয়টি?
উমরাহর ফরজ ২টি — ইহরাম ও তাওয়াফ। ওয়াজিব ২টি — সাফা-মারওয়ায় সাঈ এবং হলক বা কসর (চুল মুণ্ডানো বা ছোট করা)।
বাংলাদেশ থেকে গেলে মিকাত কোনটি?
বাংলাদেশ থেকে বিমানে গেলে বিমান সাধারণত কারনুল মানাজিল বা যাতু ইরক মিকাত অতিক্রম করে, তাই এই মিকাত পার হওয়ার আগেই ইহরাম বাঁধতে হবে। বিমানে সাধারণত ঘোষণা দেওয়া হয়, তবে ঢাকা থেকেই ইহরামের প্রস্তুতি নিয়ে রাখা নিরাপদ। সমুদ্রপথে গেলে মিকাত হলো ইয়ালামলামের বরাবর সমুদ্রের স্থান। ঢাকা থেকে সরাসরি মদিনায় গেলে রওনার সময় ইহরামের প্রয়োজন নেই — মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে জুল হুলায়ফা (আবিয়ারে আলী) মিকাতে ইহরাম বাঁধবেন।
মহিলারা চুল কতটুকু কাটবেন?
মহিলারা মাথার চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে আঙুলের এক কর পরিমাণ কাটবেন। মহিলাদের জন্য মাথা মুণ্ডানো নেই।
রিয়াজুল জান্নাহয় নামাজ পড়তে কী করতে হয়?
বর্তমানে রিয়াজুল জান্নাহয় প্রবেশের জন্য নুসুক (Nusuk) অ্যাপে আগে থেকে সময় বুক করতে হয়। নারী ও পুরুষের জন্য আলাদা সময় থাকে। নিয়ম বদলাতে পারে — মদিনায় পৌঁছে গাইডের কাছে সর্বশেষ নিয়ম জেনে নিন।
ইসলামে উমরাহর বিধান কী?
যার হজের সামর্থ্য নেই কিন্তু উমরাহর সামর্থ্য আছে, তার ওপর জীবনে একবার উমরাহ করা সুন্নাতে মুয়াক্কাদাহ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
কোন সময় উমরাহ করা মাকরুহ?
৮ থেকে ১২ জিলহজ — হজের এই পাঁচ দিন উমরাহ করা মাকরুহ। এই সময়ে উমরাহর নিয়ত করে ফেললে পরে তা পূর্ণ করা ওয়াজিব।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
পুরুষ মাথার এক অংশের চুল কাটলে কি ইহরাম থেকে মুক্ত হবেন?
না। মাথার পুরো চুলের কমপক্ষে চার ভাগের এক ভাগ ছোট করা বা মুণ্ডন করা ওয়াজিব; এর চেয়ে কম কাটলে ইহরাম থেকে মুক্ত হবেন না এবং ইহরামের নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। পুরো মাথা মুণ্ডানো বা ছোট করা সুন্নত।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
এই শব্দে কোনো প্রশ্ন পাওয়া যায়নি।
