অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

তালবিয়া

দোয়া — তালবিয়া

لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيْكَ لَكَ

উচ্চারণ

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

অর্থ

আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই।

কখন: ইহরামের নিয়তের পর থেকে · সূত্র: সহিহ বুখারি ও সহিহ মুসলিম

ইহরামের নিয়তের পর থেকে উমরাহর তাওয়াফ শুরু করা পর্যন্ত (হজে ১০ জিলহজ বড় জামারায় কংকর নিক্ষেপ পর্যন্ত) বেশি বেশি তালবিয়া পড়া সুন্নত। পুরুষ উচ্চস্বরে, নারী নিচু স্বরে পড়বেন।

← সব দোয়া