জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর এই দোয়া পড়ুন। পূর্ণ নিয়ম “জানাজার নামাজের নিয়ম” গাইডে দেখুন।
জানাজার নামাজের দোয়া
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ
আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।
হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর জীবিত রাখুন, আর যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন।
কখন: জানাজার নামাজে তৃতীয় তাকবিরের পর · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মুসতাদরাকে হাকিম
বিষয়: সফর ও প্রস্তুতি
