অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

তাওয়াফ শুরুর তাকবির

بِسْمِ اللّٰهِ اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَلِلّٰهِ الْحَمْدُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ

উচ্চারণ

বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ।

অর্থ

আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সব প্রশংসা আল্লাহর এবং দরুদ ও সালাম আল্লাহর রাসুলের প্রতি।

কখন: তাওয়াফের শুরুতে, হাজরে আসওয়াদের বরাবর · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

হাজরে আসওয়াদের বরাবর এসে বায়তুল্লাহর দিকে ফিরে এটি বলে দুই হাত উঠিয়ে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে তাওয়াফ শুরু করুন। প্রতি চক্করের শুরুতে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলুন।

← সব দোয়া