অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

আপনার প্রস্তুতি কতটা?

যাত্রার আগে নিজেকে যাচাই করুন। প্রতিটি উত্তরের পর ব্যাখ্যা দেখাবে, আর ভুলগুলো কোন গাইডে পড়বেন তাও জানিয়ে দেব।

বিষয় বেছে নিন

প্রতিটি প্রশ্নে একটি সঠিক উত্তর। উত্তর দিলেই ব্যাখ্যা দেখাবে, সময়ের কোনো চাপ নেই।

উত্তর দেখতে প্রতিটি প্রশ্নে চাপ দিন।

  1. উমরাহর ফরজ কয়টি ও কী কী?
    • ক. ২টি — ইহরাম ও তাওয়াফ ✓
    • খ. ২টি — তাওয়াফ ও সাঈ
    • গ. ৩টি — ইহরাম, তাওয়াফ ও সাঈ
    • ঘ. ৪টি — ইহরাম, তাওয়াফ, সাঈ ও হলক

    উমরাহর ফরজ ২টি — ইহরাম ও তাওয়াফ। সাঈ এবং হলক বা কসর হলো ওয়াজিব।

    ধাপে ধাপে উমরাহ →
  2. বাংলাদেশ থেকে বিমানে মক্কায় গেলে বিমান সাধারণত কোন মিকাত অতিক্রম করে?
    • ক. জুল হুলায়ফা
    • খ. জুহফা
    • গ. কারনুল মানাজিল বা যাতু ইরক ✓
    • ঘ. তানঈম

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়িকা অনুযায়ী বিমান সাধারণত কারনুল মানাজিল বা যাতু ইরক অতিক্রম করে — তার আগেই ইহরাম বাঁধতে হবে। ইয়ালামলাম হলো সমুদ্রপথের মিকাত।

    মিকাত: কোথায় ইহরাম বাঁধবেন →
  3. তাওয়াফ কোথা থেকে শুরু করতে হয়?
    • ক. রুকনে ইয়ামানি
    • খ. মাকামে ইবরাহিম
    • গ. হাজরে আসওয়াদ ✓
    • ঘ. কাবার দরজা

    হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে ইস্তিলাম করে তাওয়াফ শুরু হয়, আর প্রতিটি চক্কর সেখানেই শেষ হয়।

    ধাপে ধাপে উমরাহ →
  4. হাতিমের ভেতর দিয়ে তাওয়াফ করলে কী হয়?
    • ক. সওয়াব বেশি হয়
    • খ. কোনো সমস্যা নেই
    • গ. শুধু নারীদের জন্য নিষেধ
    • ঘ. চক্করটি পূর্ণ গণ্য হয় না ✓

    হাতিম কাবারই অংশ। তাই তাওয়াফ সবসময় হাতিমের বাইরে দিয়ে করতে হয়।

    ধাপে ধাপে উমরাহ →
  5. পুরুষ কোন চক্করগুলোতে রমল করবেন?
    • ক. প্রথম তিন চক্করে ✓
    • খ. শেষ তিন চক্করে
    • গ. সাত চক্করেই
    • ঘ. কোনো চক্করে নয়

    যে তাওয়াফের পর সাঈ আছে, তাতে পুরুষ প্রথম তিন চক্করে রমল (কাঁধ দুলিয়ে ছোট পায়ে দ্রুত চলা) করবেন।

    ধাপে ধাপে উমরাহ →
  6. ইযতিবা বলতে কী বোঝায়?
    • ক. ডান কাঁধ খোলা রেখে চাদর ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধে রাখা ✓
    • খ. দুই কাঁধ ঢেকে রাখা
    • গ. মাথা ঢেকে রাখা
    • ঘ. দ্রুত হাঁটা

    যে তাওয়াফের পর সাঈ আছে, পুরুষের জন্য তার সাত চক্করেই ইযতিবা সুন্নত। তাওয়াফ শেষে নামাজের আগে কাঁধ ঢেকে নিতে হয়।

    তাওয়াফ ও সাঈর বিধান →
  7. তাওয়াফের পর দুই রাকাত নামাজ কোথায় পড়া উত্তম?
    • ক. সুযোগ থাকলে মাকামে ইবরাহিমের পেছনে ✓
    • খ. হাতিমের ভেতরে
    • গ. সাফা পাহাড়ে
    • ঘ. শুধু হোটেলে ফিরে

    সুযোগ থাকলে মাকামে ইবরাহিমের পেছনে, ভিড় থাকলে মসজিদুল হারামের যেকোনো জায়গায় এই দুই রাকাত পড়া যায়।

    তাওয়াফ ও সাঈর বিধান →
  8. সাঈ কয় চক্কর এবং কোথায় শেষ হয়?
    • ক. ৭ চক্কর, সাফায়
    • খ. ৭ চক্কর, মারওয়ায় ✓
    • গ. ১৪ চক্কর, মারওয়ায়
    • ঘ. ৭ চক্কর, হাতিমে

    সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে সাফা আরেক চক্কর — তাই সপ্তম চক্কর মারওয়ায় শেষ হয়।

    ধাপে ধাপে উমরাহ →
  9. ইহরাম অবস্থায় কোনটি নিষিদ্ধ?
    • ক. তালবিয়া পড়া
    • খ. জমজম পান করা
    • গ. সুগন্ধি ব্যবহার করা ✓
    • ঘ. সুগন্ধিমুক্ত সাবান ব্যবহার

    ইহরাম অবস্থায় সুগন্ধি, চুল-নখ কাটা, শিকার ও ঝগড়া নিষিদ্ধ। পুরুষের জন্য সেলাই করা কাপড় ও মাথা ঢাকাও নিষিদ্ধ।

    ইহরামের বিধান →
  10. পুরুষের ইহরামের পোশাক কোনটি?
    • ক. সেলাইবিহীন দুটি চাদর ✓
    • খ. সাদা পাঞ্জাবি ও টুপি
    • গ. যেকোনো সাদা কাপড়
    • ঘ. জুব্বা ও পাগড়ি

    পুরুষ একটি সেলাইবিহীন চাদর লুঙ্গির মতো পরবেন, আরেকটি গায়ে জড়াবেন; মাথা খোলা থাকবে।

    ইহরামের বিধান →
  11. ইহরাম অবস্থায় নারীদের কোন বিষয়ে খেয়াল রাখতে হয়?
    • ক. মাথা খোলা রাখতে হয়
    • খ. সাদা কাপড়ই পরতে হয়
    • গ. কাপড় যেন মুখমণ্ডলে লেগে না থাকে ✓
    • ঘ. মোজা পরা নিষেধ

    নারীরা সাধারণ সেলাই করা পোশাক ও মোজা পরতে পারেন, মাথা ঢেকে রাখবেন। তবে মুখমণ্ডলে কাপড় লেগে থাকবে না — পর্দার জন্য এমনভাবে আবরণ রাখবেন যেন তা মুখ স্পর্শ না করে।

    ইহরামের বিধান →
  12. তালবিয়া পড়া কখন শুরু করতে হয়?
    • ক. ইহরামের নিয়তের সঙ্গে ✓
    • খ. কাবা দেখার পর
    • গ. তাওয়াফ শেষে
    • ঘ. সাঈ শেষে

    নিয়তের সঙ্গে তালবিয়া পড়লেই ইহরাম শুরু হয়। উমরাহয় তাওয়াফ শুরুর আগে তালবিয়া বন্ধ করা হয়।

    ধাপে ধাপে উমরাহ →
  13. উমরাহ শেষে নারীরা চুল কতটুকু কাটবেন?
    • ক. পুরো মাথা মুণ্ডন
    • খ. আঙুলের এক কর পরিমাণ ✓
    • গ. এক মুঠো পরিমাণ
    • ঘ. কাটতে হয় না

    নারীরা চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে আঙুলের এক কর পরিমাণ কাটবেন; তাদের জন্য মাথা মুণ্ডানো নেই।

    ধাপে ধাপে উমরাহ →
  14. ইহরাম অবস্থায় নখ বা চুল কাটলে কী করতে হয়?
    • ক. কিছুই করতে হয় না
    • খ. পরিমাণভেদে দম বা সাদাকাহ দিতে হয় ✓
    • গ. উমরাহ বাতিল হয়ে যায়
    • ঘ. শুধু নতুন করে নিয়ত করতে হয়

    এক হাত বা পায়ের সব নখ, বা মাথার চার ভাগের এক ভাগ চুল কাটলে দম; এর কম হলে সাদাকাহ। সঙ্গে তাওবা-ইস্তেগফারও করবেন।

    ভুল হলে কী করবেন: দম, বাদানাহ ও সাদাকাহ →
  15. হজের ফরজ কয়টি?
    • ক. ২টি
    • খ. ৩টি ✓
    • গ. ৪টি
    • ঘ. ৬টি

    হজের ফরজ ৩টি — ইহরাম, উকুফে আরাফা ও তাওয়াফে যিয়ারাহ। ওয়াজিব ৬টি।

    হজের মৌলিক বিষয়: শর্ত, প্রকার, ফরজ-ওয়াজিব-সুন্নত →
  16. বাংলাদেশ থেকে যাওয়া অধিকাংশ হাজি কোন ধরনের হজ করেন?
    • ক. ইফরাদ
    • খ. কিরান
    • গ. তামাত্তু ✓
    • ঘ. কোনোটিই নয়

    তামাত্তুতে প্রথমে উমরাহ করে ইহরাম খোলা হয়, পরে ৮ জিলহজ হজের ইহরাম বাঁধা হয়। এতে দমে শোকর (কুরবানি) ওয়াজিব।

    হজের মৌলিক বিষয়: শর্ত, প্রকার, ফরজ-ওয়াজিব-সুন্নত →
  17. ৮ জিলহজ হাজিরা কোথায় অবস্থান করেন?
    • ক. আরাফা
    • খ. মিনা ✓
    • গ. মুযদালিফা
    • ঘ. মদিনা

    ৮ জিলহজ হজের ইহরাম বেঁধে মিনায় যেতে হয় এবং সেখানে জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  18. উকুফে আরাফা কোন তারিখে?
    • ক. ৮ জিলহজ
    • খ. ৯ জিলহজ ✓
    • গ. ১০ জিলহজ
    • ঘ. ১১ জিলহজ

    ৯ জিলহজ সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান হজের প্রধান ফরজ।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  19. ৯ জিলহজ দিবাগত রাত কোথায় কাটাতে হয়?
    • ক. মিনা
    • খ. আরাফা
    • গ. মুযদালিফা ✓
    • ঘ. মক্কার হোটেল

    সূর্যাস্তের পর আরাফা থেকে মুযদালিফায় এসে মাগরিব-এশা একসঙ্গে পড়ে রাত কাটাতে হয়; সুবহে সাদিকের পর সেখানে কিছু সময় অবস্থান ওয়াজিব।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  20. মুযদালিফা থেকে কতটি কংকর সংগ্রহ করা ভালো?
    • ক. ৭টি
    • খ. ২১টি
    • গ. ৪৯টি
    • ঘ. ৭০টি ✓

    কমপক্ষে ৪৯টি লাগে; ১৩ তারিখ মিনায় থাকলে আরও ২১টি — তাই ৭০টি সংগ্রহ করে নেওয়া ভালো।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  21. তামাত্তু হজে ১০ জিলহজের আমলগুলোর সঠিক ক্রম কোনটি?
    • ক. কুরবানি → কংকর → হলক
    • খ. হলক → কংকর → কুরবানি
    • গ. কংকর → কুরবানি → হলক ✓
    • ঘ. কংকর → হলক → কুরবানি

    বড় জামারায় কংকর, তারপর কুরবানি, তারপর হলক — এই ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  22. বিদায়ী তাওয়াফ কার জন্য ওয়াজিব নয়?
    • ক. বাংলাদেশি হাজি
    • খ. ঋতুমতী নারী ✓
    • গ. বয়স্ক হাজি
    • ঘ. প্রথমবার হজে যাওয়া হাজি

    মক্কার বাইরের হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব, তবে বিদায়ের সময় ঋতুমতী নারীর জন্য তা মাফ।

    হজের দিনগুলো: ধাপে ধাপে তামাত্তু হজ →
  23. মসজিদে নববিতে এক ওয়াক্ত নামাজের মর্যাদা কেমন?
    • ক. মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম ✓
    • খ. অন্য মসজিদের সমান
    • গ. ১০ গুণ বেশি
    • ঘ. শুধু জুমার নামাজে বেশি

    নবী (সা.) বলেছেন, আমার এই মসজিদে এক নামাজ মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম। (সহিহ বুখারি ১১৯০)

    মদিনা জিয়ারতের নিয়ম ও আদব →
  24. রিয়াজুল জান্নাহ কোথায়?
    • ক. নবী (সা.)-এর ঘর ও মিম্বরের মাঝখানে ✓
    • খ. জান্নাতুল বাকিতে
    • গ. মসজিদে কুবায়
    • ঘ. উহুদ প্রান্তরে

    নবী (সা.) বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি। এখন প্রবেশের জন্য নুসুক অ্যাপে সময় বুক করতে হয়।

    মদিনা জিয়ারতের নিয়ম ও আদব →
  25. মদিনা জিয়ারতের জন্য কি ইহরাম বাঁধতে হয়?
    • ক. হ্যাঁ, সবসময়
    • খ. না — জিয়ারত হজ-উমরাহর অংশ নয় ✓
    • গ. শুধু হজের মৌসুমে
    • ঘ. শুধু পুরুষদের

    মসজিদে নববি জিয়ারত সুন্নত, হজ বা উমরাহর অংশ নয় — তাই ইহরাম বা তালবিয়া লাগে না। মদিনা থেকে মক্কায় উমরাহর জন্য গেলে জুল হুলায়ফায় ইহরাম বাঁধতে হয়।

    মদিনা জিয়ারতের নিয়ম ও আদব →
  26. মসজিদে কুবায় দুই রাকাত নামাজের ফজিলত কী?
    • ক. একটি উমরাহর সমান সওয়াব ✓
    • খ. একটি হজের সমান সওয়াব
    • গ. কোনো বিশেষ ফজিলত নেই
    • ঘ. দশ রাকাতের সমান

    হাদিসে আছে, মসজিদে কুবায় নামাজ একটি উমরাহর সমান (তিরমিজি ৩২৪)। ঘর থেকে অজু করে যাওয়া উত্তম।

    মদিনা জিয়ারতের নিয়ম ও আদব →
  27. মক্কায় ১৫ দিনের কম থাকার নিয়ত থাকলে একা চার রাকাতের ফরজ নামাজ কীভাবে পড়বেন?
    • ক. কসর — দুই রাকাত ✓
    • খ. পূর্ণ চার রাকাত
    • গ. নামাজ মাফ
    • ঘ. শুধু ফজর কসর হবে

    একই স্থানে ১৫ দিনের কম থাকার নিয়ত হলে মুসাফির হিসেবে চার রাকাতের ফরজ দুই রাকাত পড়বেন।

    হজ-উমরাহর সফরে নামাজ: কসর না পূর্ণ →
  28. মুসাফির হিসেবে স্থানীয় ইমামের পেছনে জামাতে নামাজ পড়লে কী করবেন?
    • ক. ইমামের অনুসরণে পূর্ণ নামাজ পড়বেন ✓
    • খ. দুই রাকাত পড়ে সালাম ফেরাবেন
    • গ. জামাতে পড়া যাবে না
    • ঘ. আলাদা নিয়ত করে ইমামের আগে শেষ করবেন

    মুকিম ইমামের পেছনে মুসাফিরকে ইমামের অনুসরণ করে পূর্ণ নামাজই পড়তে হয়।

    হজ-উমরাহর সফরে নামাজ: কসর না পূর্ণ →
  29. দম বলতে কী বোঝায়?
    • ক. একটি বকরি, দুম্বা বা ভেড়া জবাই ✓
    • খ. একটি গরু বা উট জবাই
    • গ. এক ফিতরা পরিমাণ দান
    • ঘ. শুধু তাওবা

    দম হলো একটি বকরি, দুম্বা বা ভেড়া জবাই। গরু বা উট জবাইকে বাদানাহ বলে, আর এক ফিতরা দানকে সাদাকাহ।

    ভুল হলে কী করবেন: দম, বাদানাহ ও সাদাকাহ →
  30. দমের পশু কোথায় জবাই করতে হয়?
    • ক. হারামের সীমানার মধ্যে ✓
    • খ. নিজের দেশে ফিরে
    • গ. মদিনায়
    • ঘ. যেকোনো জায়গায়

    দমের পশু হারামের সীমানার মধ্যেই জবাই করে গোশত বিলিয়ে দিতে হয়; নিজে বা স্বচ্ছল কেউ তা খেতে পারবেন না।

    ভুল হলে কী করবেন: দম, বাদানাহ ও সাদাকাহ →