অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

মহিলারা চুল কতটুকু কাটবেন?

মহিলারা মাথার চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে আঙুলের এক কর পরিমাণ কাটবেন। মহিলাদের জন্য মাথা মুণ্ডানো নেই।

সংশ্লিষ্ট প্রশ্ন

মিনায় রাত্রিযাপনের বিধান কী?

সুন্নত।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

মুযদালিফায় কখন ও কতক্ষণ থাকলে ওয়াজিব আদায় হবে?

সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের আগে কিছুক্ষণ অবস্থান করলেই ওয়াজিব আদায় হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

আরাফায় কখন ও কতক্ষণ থাকলে ফরজ আদায় হবে?

সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কিছুক্ষণ অবস্থান করলেই ফরজ আদায় হবে। তবে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা সুন্নত। সূর্যাস্তের আগে আরাফার সীমানা থেকে বের হয়ে গেলে এবং সূর্যাস্তের আগে ফিরে না এলে দম ওয়াজিব হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

ওজরের কারণে ৯ জিলহজ সূর্যাস্তের পরে আরাফায় পৌঁছালে ফরজ আদায় হবে?

ফরজ আদায় হবে, তবে দম দিতে হবে। (৯ জিলহজ দিবাগত রাতের সুবহে সাদিকের আগে কিছু সময় অবস্থান করতে হবে।)

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

কংকর নিক্ষেপের সময় কখন শুরু হয়?

১০ জিলহজ সূর্যোদয়ের পর এবং ১১ ও ১২ জিলহজ সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর কংকর নিক্ষেপের সময় শুরু হয়। ১০ তারিখের কংকর ১১ তারিখের সুবহে সাদিকের মধ্যে নিক্ষেপ না করলে দম ওয়াজিব হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

← সব প্রশ্নোত্তর