অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

হায়েজ বা নিফাস অবস্থায় তাওয়াফের বিধান কী?

হায়েজ-নিফাস অবস্থায় তাওয়াফ করা নিষিদ্ধ; পবিত্র হওয়ার পর তাওয়াফ করবেন। এ অবস্থায় ফরজ তাওয়াফ করে ফেললে পুনরায় তাওয়াফ ওয়াজিব। পুনরায় করার সুযোগ না থাকলে মক্কা বা মিনায় একটি উট বা গরু জবাই করে বিলিয়ে দেওয়া ওয়াজিব।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

সংশ্লিষ্ট প্রশ্ন

অজু ছাড়া তাওয়াফ ও সাঈ করা যাবে?

অজুর সাথে তাওয়াফ করা ওয়াজিব। সাঈর জন্য অজু থাকা মুস্তাহাব — সাঈর সময় অজু ভেঙে গেলে আবার অজু করা জরুরি নয়।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

সাঈর পর দুই রাকাত নামাজ পড়ার বিধান কী?

সুন্নত।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

ওজরের কারণে ৯ জিলহজ সূর্যাস্তের পরে আরাফায় পৌঁছালে ফরজ আদায় হবে?

ফরজ আদায় হবে, তবে দম দিতে হবে। (৯ জিলহজ দিবাগত রাতের সুবহে সাদিকের আগে কিছু সময় অবস্থান করতে হবে।)

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

হিল্ল ও হারাম এলাকার বাসিন্দাদের কি বিদায়ী তাওয়াফ করতে হয়?

না, হিল্ল ও হারাম এলাকায় বসবাসকারীদের জন্য বিদায়ী তাওয়াফ নেই। আর নারীরা প্রাকৃতিক কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো দম বা কাফফারা দিতে হয় না।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

ভিড় এড়াতে নারীরা কি ১০ জিলহজ সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করতে পারবেন?

হ্যাঁ, জায়েজ।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

← সব প্রশ্নোত্তর