বদলি হজ কী
- যার ওপর হজ ফরজ হয়েছে, তিনি শারীরিকভাবে হজ আদায়ে অক্ষম হলে, পথ নিরাপদ না হলে, অথবা নারী সফরসঙ্গী হিসেবে স্বামী বা মাহরাম না পেলে অন্য কাউকে খরচ দিয়ে নিজের পক্ষ থেকে হজ করানো ফরজ। একেই বদলি হজ বলে।
- কেউ মৃত্যুর আগে বদলি হজ করানোর অসিয়ত করে গেলে দাফন ও ঋণ পরিশোধের পর তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ দিয়ে হজ করানো সম্ভব হলে সেই অসিয়ত পূর্ণ করা ওয়ারিশদের ওপর ওয়াজিব।
বদলি হজের নিয়ম
- যার পক্ষ থেকে হজ করা হচ্ছে, ইহরামের সময় তার পক্ষ থেকে হজের নিয়ত করতে হবে।
- বদলি হজে ইফরাদ হজ করা উত্তম, কারণ এতে দমে শোকর (কুরবানি) নেই। তবে প্রেরণকারী অনুমতি দিলে তামাত্তু ও কিরানও করা যাবে।
- যিনি নিজে আগে হজ করেননি, তাকে দিয়ে বদলি হজ করানো প্রসিদ্ধ মতে মাকরুহ ও ঝুঁকিপূর্ণ।
- বদলি হজকারী হজের সব বিধান অন্য হাজিদের মতোই পালন করবেন।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
