অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

আরাফায় কখন ও কতক্ষণ থাকলে ফরজ আদায় হবে?

সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কিছুক্ষণ অবস্থান করলেই ফরজ আদায় হবে। তবে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা সুন্নত। সূর্যাস্তের আগে আরাফার সীমানা থেকে বের হয়ে গেলে এবং সূর্যাস্তের আগে ফিরে না এলে দম ওয়াজিব হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

সংশ্লিষ্ট প্রশ্ন

দমে শোকর কোন হজে ওয়াজিব এবং কোথায় জবাই করতে হয়?

কিরান ও তামাত্তু হজে দমে শোকর ওয়াজিব এবং তা হারাম এলাকায় আদায় করতে হয়। ব্যাংকের মাধ্যমে দমে শোকর আদায় করাও জায়েজ।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

দমে শোকর আদায়ের সামর্থ্য না থাকলে বিকল্প কী?

৯ জিলহজের আগে তিনটি রোজা এবং ১৩ জিলহজের পরে আরও সাতটি রোজা রাখতে হবে। রোজা রাখতে না পারলে দমে শোকর আদায় করতে হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

হাজিদের ওপর কি ঈদুল আযহার কুরবানি ওয়াজিব?

হাজি যদি মক্কায় মুকিম হয়ে যান এবং তার কাছে জাকাত ওয়াজিব হওয়ার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে ঈদুল আযহার কুরবানি ওয়াজিব। এ কুরবানি নিজ দেশে আদায় করলেও হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

হিল্ল ও হারাম এলাকার বাসিন্দাদের কি বিদায়ী তাওয়াফ করতে হয়?

না, হিল্ল ও হারাম এলাকায় বসবাসকারীদের জন্য বিদায়ী তাওয়াফ নেই। আর নারীরা প্রাকৃতিক কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো দম বা কাফফারা দিতে হয় না।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

ভিড় এড়াতে নারীরা কি ১০ জিলহজ সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করতে পারবেন?

হ্যাঁ, জায়েজ।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

← সব প্রশ্নোত্তর