অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

কাবার দিকে বুক ঘুরিয়ে তাওয়াফ করলে কী হবে?

তাওয়াফের সময় বায়তুল্লাহর দিকে বুক ঘোরানো মাকরুহ। জেনেও ইচ্ছাকৃতভাবে যতটুকু অংশ বুক ঘুরিয়ে তাওয়াফ করা হয়েছে, ততটুকু স্থান আবার তাওয়াফ করতে হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

সংশ্লিষ্ট প্রশ্ন

তাওয়াফে সাত চক্করের বেশি হয়ে গেলে কী করণীয়?

প্রথম তাওয়াফের সাত চক্করের পর অতিরিক্ত চক্কর শুরু হয়ে গেলে আরও সাত চক্কর পূর্ণ করে দ্বিতীয় একটি তাওয়াফ সম্পন্ন করতে হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

নফল তাওয়াফের পরেও কি দুই রাকাত নামাজ পড়তে হয়?

হ্যাঁ। ফরজ বা নফল — যেকোনো তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

কোন তাওয়াফে ইজতিবা করতে হয়?

যে তাওয়াফের পর সাঈ আছে এবং ইহরামের কাপড় পরা আছে, সেই তাওয়াফে পুরুষের ইজতিবা (চাদর ডান বগলের নিচ দিয়ে বাঁ কাঁধে রাখা) করা সুন্নত। তাওয়াফে যিয়ারাহ ইহরাম অবস্থায় করলে তাতেও ইজতিবা করতে হবে।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

হায়েজ বা নিফাস অবস্থায় তাওয়াফের বিধান কী?

হায়েজ-নিফাস অবস্থায় তাওয়াফ করা নিষিদ্ধ; পবিত্র হওয়ার পর তাওয়াফ করবেন। এ অবস্থায় ফরজ তাওয়াফ করে ফেললে পুনরায় তাওয়াফ ওয়াজিব। পুনরায় করার সুযোগ না থাকলে মক্কা বা মিনায় একটি উট বা গরু জবাই করে বিলিয়ে দেওয়া ওয়াজিব।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

অজু ছাড়া তাওয়াফ ও সাঈ করা যাবে?

অজুর সাথে তাওয়াফ করা ওয়াজিব। সাঈর জন্য অজু থাকা মুস্তাহাব — সাঈর সময় অজু ভেঙে গেলে আবার অজু করা জরুরি নয়।

সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।

← সব প্রশ্নোত্তর