সাফা ও মারওয়ার মাঝের সবুজ বাতি চিহ্নিত অংশে পুরুষ মাঝারি গতিতে দৌড়ে চলবেন; নারী স্বাভাবিক গতিতে হাঁটবেন। এ সময় এই দোয়া পড়া উত্তম।
সবুজ বাতির মাঝে পড়ার দোয়া
দোয়া — সবুজ বাতির মাঝে পড়ার দোয়া
رَبِّ اغْفِرْ وَارْحَمْ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ
উচ্চারণ
রাব্বিগফির ওয়ারহাম, ইন্নাকা আনতাল আআযযুল আকরাম।
অর্থ
হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও পরম দাতা।
কখন: সাঈর সময় সবুজ বাতির মাঝে · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বিষয়: তাওয়াফ ও সাঈ
