অফিস: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা

সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে দোয়া

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

উচ্চারণ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আনজাযা ওয়া‘দাহু, ওয়া নাসারা আবদাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।

অর্থ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। সব রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক; তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে বিজয়ী করেছেন এবং একাই শত্রুবাহিনীকে পরাভূত করেছেন।

কখন: সাঈর সময় সাফা ও মারওয়ায় · সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; সহিহ মুসলিম

সাফায় উঠে যেখান থেকে বায়তুল্লাহ দেখা যায় সেখানে কাবার দিকে ফিরে প্রথমে “বিসমিল্লাহি আল্লাহু আকবার…” বলুন, তারপর এই দোয়া পড়ুন। এরপর দুই হাত তুলে নিজের ও সব মুসলমানের জন্য দোয়া করুন। মারওয়ায় পৌঁছেও একইভাবে দোয়া করুন।

← সব দোয়া