ভিড় এড়াতে নারীরা কি ১০ জিলহজ সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করতে পারবেন?
হ্যাঁ, জায়েজ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
বিষয়: নারীদের জন্য, হজ
সংশ্লিষ্ট প্রশ্ন
কংকর নিক্ষেপের সময় কখন শুরু হয়?
১০ জিলহজ সূর্যোদয়ের পর এবং ১১ ও ১২ জিলহজ সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর কংকর নিক্ষেপের সময় শুরু হয়। ১০ তারিখের কংকর ১১ তারিখের সুবহে সাদিকের মধ্যে নিক্ষেপ না করলে দম ওয়াজিব হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
মুযদালিফায় মাগরিব ও এশা একসাথে কীভাবে পড়বেন?
এক আজান ও এক ইকামতে, মাঝখানে কোনো সুন্নত না পড়ে মাগরিব ও এশার ফরজ পরপর আদায় করবেন। এরপর সুন্নতে মুয়াক্কাদা ও বিতর পড়বেন।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
অন্যকে দিয়ে কংকর নিক্ষেপ করানো যাবে?
যিনি বাহনে চড়েও কংকর নিক্ষেপের স্থানে যেতে অক্ষম, তিনি অন্যের মাধ্যমে কংকর নিক্ষেপ করাতে পারবেন। নিক্ষেপকারী আগে নিজের কংকর, পরে অক্ষম ব্যক্তির কংকর নিক্ষেপ করবেন। শরিয়তসম্মত ওজর ও অসুস্থতা ছাড়া প্রতিনিধির মাধ্যমে নিক্ষেপ করালে ওয়াজিব আদায় হয় না।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
দমে শোকর কোন হজে ওয়াজিব এবং কোথায় জবাই করতে হয়?
কিরান ও তামাত্তু হজে দমে শোকর ওয়াজিব এবং তা হারাম এলাকায় আদায় করতে হয়। ব্যাংকের মাধ্যমে দমে শোকর আদায় করাও জায়েজ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
দমে শোকর আদায়ের সামর্থ্য না থাকলে বিকল্প কী?
৯ জিলহজের আগে তিনটি রোজা এবং ১৩ জিলহজের পরে আরও সাতটি রোজা রাখতে হবে। রোজা রাখতে না পারলে দমে শোকর আদায় করতে হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
