কাজের উদ্দেশ্যে হারাম এলাকায় গেলে কি ইহরাম লাগবে?
না, শুধু কাজের উদ্দেশ্যে সফরকারীদের জন্য ইহরাম আবশ্যক নয়।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
বিষয়: ইহরাম
সংশ্লিষ্ট প্রশ্ন
ইহরাম অবস্থায় নারীরা মুখ ঢাকবেন কীভাবে?
ইহরাম অবস্থায় নারীর চেহারায় কাপড় লেগে থাকা নিষিদ্ধ। গায়রে মাহরামের সামনে চেহারা ঢেকে রাখবেন, তবে খেয়াল রাখবেন কাপড় যেন চেহারার সাথে লেগে না থাকে। নারীদের জন্য জুতা, মোজা ও হিজাব পরা জায়েজ।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করলে কী করতে হবে?
মিকাতে ফিরে এসে ইহরাম বাঁধা আবশ্যক। মিকাত অতিক্রমের পরে ইহরাম বাঁধলে দম ওয়াজিব হবে।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
হারাম ও মিকাতের মাঝের এলাকায় যারা থাকেন, তাদের মিকাত কোথায়?
হারাম এলাকার সীমানা থেকে মিকাত পর্যন্ত এলাকাকে হিল্ল বলে। এখানকার বাসিন্দাদের হজ ও উমরাহর মিকাত তাদের নিজ অবস্থানস্থল।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
মক্কার হারাম এলাকায় যারা থাকেন, তারা ইহরাম কোথা থেকে বাঁধবেন?
হজের ইহরাম হারামের সীমানার ভেতর থেকে, আর উমরাহর ইহরাম হিল্ল এলাকা থেকে (যেমন তানঈম বা মসজিদে আয়েশা) বাঁধবেন। তামাত্তু হাজিরাও হজের ইহরাম মক্কায় নিজ অবস্থান থেকে বাঁধবেন।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
ইহরামের আগে লাগানো সুগন্ধির ঘ্রাণ পরে থেকে গেলে সমস্যা আছে?
না, অসুবিধা নেই। তবে ইহরামের পরে ইহরামের কাপড়ে যেন সুগন্ধি না লাগে সে বিষয়ে সতর্ক থাকুন।
সূত্র: হজ ও উমরাহ সহায়িকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (২০২৪)।
